আহালান ওয়া সাহালান, খোশ আমদেদ মাহে রমাদান।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, আহলান ওয়া সাহালান, মারহাবা তৈয়্যেবান, খোশ আমদেদ মাহে রামাদান। রমাদান মাস বছরের অন্য এগারোটি মাসের চাইতে অতি উত্তম মাস। এ মাস রহমত বরকত ও নাজাতের মাস। রমাদান মাসের আগমনে প্রতিটি মানুষের হৃদয়ে আবেগ অনুভুতি উদগলিত হয়, এ মাস মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভের অন্যতম মাস, এ মাস আত্মশুদ্ধির মাস। এ মাস কুরআন নাজিলের মাস, এ মাসে এমন একটি মহিমান্বিত রজনি রয়েছে যা হাজার মাসের চাইতেও উত্তম। এ মাসে গুনাগার পাপী বান্দা মহান রাব্বুল আলামিনের ক্ষমার মহিমায় উজ্জীবিত হন। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুরা বাকারা, আয়াত একশো তিরাশি। হাদিসে বর্ণিত আছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবান মাসে বিশেষ একটি দোয়া করতেন, "আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বল্লিগনা রমাদান" অর্থাৎ - হে আল্লাহ, আপনি আমাদের জন্য শাবান মাসকে বরকতময় করুন এবং রমজান পর্যন্ত হায়াত দান করুন, সুবহানাল্লাহ। এতে করে বুঝা যায় রমাদান মাস কতটুকু গুরু...