পৃথিবী সৃষ্টির ৫০ হাজার বছর আগে আপনার তকদীর কি ভাবে লিখা হয়েছিল জেনে নিন।
পৃথিবী সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে মহান রাব্বুল আলামিন দুই পথে আমাদের তকদীর লিখে ছিলেন।
আর সঠিক পথ বেছে নেওয়ার জন্যে বিবেক বুদ্ধি দিয়েছেন এবং বুঝার তৌফিক দিয়েছেন।
দুই পথ কেমন?
উদাহরণঃ-
১।(রাত ৯:৫৩ pm) ঠিক এই মুহুর্তে আমি মহান রাব্বুল আলামিনের কুদরতের কথা চিন্তা করে এই লেখাটি লিখবো।
২। (রাত ৯:৫৩ pm) ঠিক এই মুহুর্তে মোবাইলে খারাপ ভিডিও দেখবো।
ধরুন রাত ৯:৫৩ pm এই সময়ে এই দু’ভাবে আমার তকদীরে লিখা ছিলো, আমি ১নাম্বার কাজটা করেছি কিন্তু আমি চাইলে ২ নাম্বার কাজটা ও করতে পারতাম,কারন আমার অন্তরের স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছে, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।
ঠিক এর সাথে সাথে আমাকে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, আমাকে পথ দেখাতে পয়গাম্বর প্রেরণ করা হয়েছে,আমাকে আসমানী কিতাব দেওয়া হয়েছে। চক্রান্তকারী শয়তান সম্বন্ধে সচেতন করা হয়েছে, এবং কোন কাজের কোন ফলাফল সেটাও আমাকে বরাবর জানিয়ে দেওয়া হয়েছে।
এবার বলেন তকদীরের লিখন নিয়ে আপনার আর কোন সন্দেহ আছে কি না?
আচ্ছা আরো সহজ করে বলি....
এবার ধন সম্পদের বিষয় বলি... ধরুন আমার তকদীরে লিখা আছে, আমার পুরো জীবনে এক হাজার কোটি টাকা আয় করবো, আর পাঁচশো কোটি খরচ করবো।
এখন এই এক হাজার কোটি টাকা কি অসৎ পথে আয় করবো নাকি সৎ পথে আয় করবো সেটা আমার সিদ্ধান্ত, খরচের বেলাতেও একই হিসাব সৎ পথে খরচ করবো না কি অসৎ পথে খরচ করবো সেটা আমার ইচ্ছে।
দু পথের যে পথেই আয় করি না কেন, আমার ঐ এক হাজার কোটির বেশি বা কম আয় হবে না, ঠিক তেমনি খরচেও পাঁচশো কোটির বেশি বা কম খরচ হবে না।
এখন সিদ্ধান্ত আমার ডাকাতি করবো নাকি সঠিক কাজ করবো।
তকদীরে সব কিছুই ফিক্সড করা আছে.. শুধু মাত্র দোয়ার বদৌলতে এর পরিবর্তন হতে পারে, ধরুন আপনার মা বাবা আপনার জন্যে দোয়া করে বললো "ইয়া আল্লাহ" 'আমার সন্তানকে অলিয়ে কামিল হিসাবে কবুল করে নিন' আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কবুল করলে আপনি অলিয়ে কামিল হয়ে যাবেন (যদিও এটা আপনার তকদীরে আগে থেকে লিখা ছিলো না)।
আমাদের হায়াত মউত রিজিক জান্নাত জাহান্নাম সব কিছুই ফিক্সড করা আছে, তাই বেশি বেশি দোয়া করুন আল্লাহর দরবারে।
আচ্ছা ধরুন আমি প্রায়শই ২ নাম্বার কাজ টা করে ফেলি, এখন আমার উপায় কি?
ভুল ত্রুটি হতেই পারে তাইতো মহান রাব্বুল আলামিন আমাদের জন্যে ইস্তেগফার ও ক্ষমার পথ খুলে রেখেছেন।
ক্ষণিকের এই জীবনে প্রতিটি কথা কাজে কোন পথে যাচ্ছেন সে দিকে একটু খেয়াল রাখুন, ভুল পথে জীবন পরিচালিত করবেন না।
জাজাকাল্লাহ খায়ের।
ভালো কিছু শেয়ারে করুন ,দ্বীন প্রচারে অংশীদার হোন.
মোহাম্মদ বেলায়াত হোসেন।
Alhamdulillah
উত্তরমুছুন