আপনি কেমন মুসলমান? কেমন ঈমানদার? আপনার ঈমানের পরীক্ষা করে দেখেন।
আপনি মুসলমান?
জী, আমি ইমানদার মুসলমান/ আমি মুমিন মুসলমান।
আচ্ছা চলুন আজকে আপনার ইমান পরিক্ষা করবো- দেখবো আপনি কেমন ইমানদার কেমন মুসলমান।
১। আপনাকে কোটি কোটি টাকা-আলিসান বাড়ি গাড়ি ও সুন্দরী নারীদের দেওয়া হবে।
#আপনি কি ইমান ত্যাগ করবেন?
উত্তরঃ-----------------------------.
২। আপনাকে আজীবন বন্দী করে রাখা হবে, বিভিন্ন অঙ্গে পতঙ্গে খুব বাজে ভাবে আঘাত করে ক্ষত-বিক্ষত করা হবে, আপনাকে মারাত্মক কষ্ট দিতে দিতে মেরে ফেলা হবে, আপনার সকল সম্পদ কেড়ে নেয়া হবে, আপনার আপনজনদের গলায় চুরি ধরা হবে হত্যা করা হবে যদি আপনি ইমান ত্যাগ না করেন।
#আপনি কি ইমান ত্যাগ করবেন?
উত্তরঃ-------------------------------.
৩। আপনি ইমান ত্যাগ করলে সর্বোচ্চ মানের চাকরি দেয়া হবে, আপনি ইমান ত্যাগ করলে ক্ষমতা দেয়া হবে, আপনি ইমান ত্যাগ করলে শুয়ে বসে আরাম আয়েশে/ বিনা কষ্টে জীবন পার করার ব্যবস্থা করে দেওয়া হবে, আপনি ইমান ত্যাগ করলে মন্ত্রী এমপি মেয়র চেয়ারম্যান মেম্বার ডিসি এসপি বানিয়ের দেওয়া হবে, আপনি ইমান ত্যাগ করলে আপনাকে সেরা সেলেব্রিটি বানিয়ে দেওয়া হবে, আপনি ইমান ত্যাগ করলে দুনিয়াতে অমরত্ব দেওয়া হবে, আপনি যা চান তাই দেয়া হবে আপনাকে....
#আপনি কি ইমান ত্যাগ করবেন?
উত্তরঃ------------------------------.
এখন আপনি মনে মনে ভাবছেন...🤔 আপনি কোন ভাবেই, যে কোন মূল্যে যে কোন কারনেই যে কোন ত্যাগেই হোক না কেন আপনি ইমান ত্যাগ করবেন না।
এখানে দেখার বিষয় হচ্ছে-
উপরে যে সব বিষয় উল্লেখ করা হয়েছে বিষয় গুলোর জন্যে আপনি ইমান ত্যাগ করতে চান না সেই সব বিষয় ইসলামের বিধিনিষেধর মধ্যে আপনি আছেন কি না?
একটু খেয়াল করুন...
এক নাম্বার পয়েন্টে আপনাকে বলা হয়েছিলো..
১।আপনাকে কোটি কোটি টাকা-আলিসান বাড়ি গাড়ি ও সুন্দরী নারীদের দেওয়া হবে।
#আপনি কি ইমান ত্যাগ করবেন কি না?
উত্তরে আপনি বলেছিলেন "না", আপনার ইমান এতো সস্তা নয় অথবা আপনি বলেছেন আপনার ইমানের কোন বিনিময় হবে না।
কিন্তু... অন্য কোন ভাবে কোটি কোটি টাকা,শহরে আলিসান বাড়ি গাড়ি সুন্দরী নারীদের জন্যে আপনি আপনার ইমানের পরিপন্থী বা ইসলামের বিধিনিষেধ লঙ্ঘন করছেন কি না?
যেটার করনে আপনার ইমান ঠিকি নষ্ট হয়ে যাচ্ছে আপনার জ্ঞাতসরে অথবা আপনার অজান্তেই।
আবারো খেয়াল করুন... আপনাকে কেউ সরাসরি ইমান নষ্টের প্রস্তাব দিলে আপনি তাহা জোর গলায় প্রত্যাখ্যান করছেন অথচ চুপিসারে আপনি ইমান ধ্বংসের সব কাজ করেও যাচ্ছেন আবার কষ্টও করছেন।
আমার পরামর্শ আপনার যদি দুনিয়াবি কোটি টাকা আর বাড়ি গাড়ি নারীর প্রতি এতো বেশি আগ্রহ থাকে তবে বিনা কষ্টে নিজের ইমান বিক্রি করে সেগুলো নিয়ে নেন, খামখা এতো কষ্ট করার কি দরকার?
আর যদি কষ্ট করতেই চান তবে সঠিক পথে থেকে কষ্ট করুন... দুনিয়াতে ইমান নিয়ে বাঁচুন, আখেরাতটা সাফল্যের হবে।
এক নাম্বার পয়েন্ট তো আমি আলোচনা করলাম, এবার দুই ও তিন নাম্বার পয়েন্টে আপনার ইমানের পরিক্ষা করুন।
ফলাফল আপনার নিজের চাইতে বেশি কেউ জানবে না।
দেখুন কতটুকুন ইমান নিয়ে আপনি নিজকে ইমানদার বা মুসলিম দাবী করছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন